একটি ভালো কন্টেন্ট তখনই সফল যখন মানুষ তা খুঁজে পায়। এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের জন্য এগুলো নিশ্চিত করুন:
- টাইটেল ট্যাগ (H1): আপনার মেইন কিওয়ার্ডটি অবশ্যই টাইটেলের শুরুতে রাখুন।
- স্লাগ (URL): ইউআরএল ছোট এবং পরিষ্কার রাখুন। যেমন:
yourdomain.com/seo-guide - ইমেজ অল্ট টেক্সট: গুগল ছবি পড়তে পারে না, তাই অল্ট টেক্সটে ডেসক্রিপশন দিন।
- ইন্টারনাল ও এক্সটারনাল লিঙ্ক: আপনার সাইটের অন্য পেজের লিঙ্ক এবং ভালো মানের সোর্স ওয়েবসাইটকে লিঙ্ক দিন।
- মোবাইল ফ্রেন্ডলিনেস: আপনার সাইট যেন মোবাইলে দ্রুত লোড হয় এবং দেখতে সুন্দর লাগে।