শিক্ষা সবার অধিকার,
ডিজিটাল স্কিল সবার জন্যEducation is everyone's right,
digital skills are for everyone
DLO (Digital Learning Outcomes) বাংলাদেশের শিক্ষার্থী, চাকরিপ্রার্থী আর নতুন ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ফ্রিতে প্র্যাকটিক্যাল ডিজিটাল ও AI স্কিল শেখায়, সহজ বাংলায়।DLO (Digital Learning Outcomes) teaches practical digital and AI skills to students, job seekers and new freelancers in Bangladesh, completely free, in simple Bangla.
যেভাবে শুরুHow it started
গল্পটা শুরু একটা সাধারণ পর্যবেক্ষণ থেকে। চারপাশে অনেক তরুণ, যাদের সার্টিফিকেট আছে কিন্তু কাজের স্কিল নেই। চাকরির বাজারে গিয়ে তারা ধাক্কা খায়, কারণ পরীক্ষার পড়া আর বাস্তব কাজ এক জিনিস না। আর যে স্কিলগুলো আসলেই কাজে লাগে, সেগুলো শেখার পেইড কোর্সের দাম বেশিরভাগ পরিবারের নাগালের বাইরে। The story starts with a simple observation. All around us are young people with certificates but no working skills. They hit a wall in the job market, because exam study and real work are not the same thing. And the courses that teach the skills that actually matter cost more than most families can afford.
এর মধ্যে AI এসে পুরো খেলা বদলে দিচ্ছে। বিশ্বজুড়ে মানুষ AI শেখা শুরু করেছে, কিন্তু বাংলাদেশে এখনো খুব কম মানুষ সিরিয়াসলি শিখছে। আমাদের শিক্ষা ব্যবস্থাও এখানে পিছিয়ে। গ্যাপটা প্রতিদিন বড় হচ্ছে, আর সেই গ্যাপের দাম দেবে আমাদের পরের প্রজন্ম। Meanwhile AI is changing the whole game. People around the world have started learning it, but in Bangladesh very few are taking it seriously yet, and our education system is behind here too. The gap grows every day, and the next generation will pay the price for it.
তাই DLO। একটাই সিদ্ধান্ত থেকে জন্ম: যে স্কিলগুলো ভবিষ্যতের ক্যারিয়ারে টিকে থাকার জন্য দরকার, সেগুলো সহজ বাংলায়, সম্পূর্ণ ফ্রিতে, সবার হাতে পৌঁছে দেওয়া। টাকা যেন কারো শেখার পথে দেয়াল না হয়। So, DLO. Born from one decision: put the skills needed to survive in future careers into everyone's hands, in simple Bangla, completely free. Money should never be a wall between a person and learning.
সত্যি বলতে, DLO এখনো ছোট একটা উদ্যোগ। বড় অফিস নেই, বড় টিম নেই। আছে শুধু পরিষ্কার একটা স্বপ্ন: একদিন এই ছোট উদ্যোগটাই হবে বাংলাদেশের ডিজিটাল স্কিল শেখার সবচেয়ে ভরসার জায়গা। তাড়াহুড়ো করে বিল্ডিং বানানো যায়, কিন্তু বনসাই বানাতে ধৈর্য লাগে। আমরা ধৈর্য নিয়েই বড় হচ্ছি। Truth be told, DLO is still a small initiative. No big office, no big team. Just one clear dream: that this small effort will one day become Bangladesh's most trusted place for learning digital skills. You can rush up a building, but a bonsai takes patience. We are growing the patient way.
শেখ রাসেলSheikh Rasel
"DLO শুরু হয়েছে একটাই লক্ষ্য নিয়ে: আমাদের প্রজন্ম যেন ডিজিটাল দুনিয়ায় পিছিয়ে না থাকে। এটা কোনো ব্যবসা না, এটা একটা দায়িত্ব।""DLO started with one goal: our generation must not be left behind in the digital world. This is not a business, it is a responsibility."
আমাদের মিশনOur mission
বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী, চাকরিপ্রার্থী আর নতুন ফ্রিল্যান্সারের কাছে প্র্যাকটিক্যাল ডিজিটাল ও AI স্কিল ফ্রিতে পৌঁছে দেওয়া, সহজ বাংলায়, রোডম্যাপ আর কমিউনিটি সাপোর্টসহ। যেন শেখার সিদ্ধান্তটা সামর্থ্যের ওপর না, ইচ্ছার ওপর নির্ভর করে।Put practical digital and AI skills within reach of every student, job seeker and new freelancer in Bangladesh, free, in simple Bangla, with roadmaps and community support. So the decision to learn depends on will, not wealth.
আমাদের ভিশনOur vision
এমন একটা প্রজন্ম, যারা ডিজিটাল দুনিয়ায় আত্মবিশ্বাসী; যারা AI-কে ভয় পায় না, কাজে লাগায়; যারা শুধু চাকরি খোঁজে না, নিজের পথ নিজে বানায়। DLO সেই প্রজন্মের ফ্রি স্কুল হতে চায়।A generation confident in the digital world; one that does not fear AI but puts it to work; one that does not only look for jobs but builds its own path. DLO wants to be that generation's free school.
শেখার পথে তিনটা দেয়ালThree walls between people and learning
খরচের দেয়ালThe cost wall
ভালো পেইড কোর্সের দাম হাজার হাজার টাকা, বেশিরভাগ পরিবারের কাছে বিলাসিতা। DLO-তে দাম বলে কিছু নেই।Good paid courses cost thousands of taka, a luxury for most families. On DLO there is no such thing as a price.
ভাষার দেয়ালThe language wall
ইন্টারনেটের সেরা রিসোর্সের প্রায় সবই ইংরেজিতে। আমরা সেই জ্ঞানটাই সহজ বাংলায় নিয়ে আসি, যেন ভাষা কাউকে আটকাতে না পারে।Almost all of the internet's best resources are in English. We bring that knowledge into simple Bangla, so language stops no one.
মুখস্থের দেয়ালThe memorization wall
প্রচলিত পড়াশোনা মুখস্থ শেখায়, কাজ শেখায় না। DLO-র প্রতিটা লেসন হাতে-কলমে: দেখুন, করুন, শিখুন।Traditional study teaches memorization, not work. Every DLO lesson is hands-on: watch, do, learn.
যে নিয়মে আমরা চলিThe rules we live by
বয়স, ব্যাকগ্রাউন্ড, জেলা, কিছুই বাধা না।Age, background, district, nothing is a barrier.
লুকানো ফি নেই, "প্রিমিয়াম আনলক" নেই।No hidden fees, no "premium unlock".
তত্ত্বের চেয়ে কাজ। প্রতিটা লেসন হাতে-কলমে।Work over theory. Every lesson is hands-on.
কঠিন জিনিস সহজ করে বলাই আমাদের কাজ।Making hard things simple is our job.
কী করছি, কীভাবে চলছি, খোলাখুলি জানাই।What we do and how we run, out in the open.
একসাথে শিখলে কেউ মাঝপথে হারায় না।Learning together, no one gets lost midway.
ছোট শুরু, বড় স্বপ্নSmall start, big dream
যাত্রা শুরুThe journey begins
একটা আইডিয়া থেকে শুরু: ইউটিউবে প্রথম লেসন, ফেসবুক আর টেলিগ্রামে ছোট্ট একটা কমিউনিটি।It starts with an idea: the first lessons on YouTube, a small community on Facebook and Telegram.
নতুন প্ল্যাটফর্মA new platform
নতুন ওয়েবসাইট, ৬টি স্কিল ক্যাটাগরি, আর সামনে আসছে স্ট্রাকচার্ড ফ্রি কোর্স সিস্টেম ও সার্টিফিকেট।A new website, 6 skill categories, and coming next: a structured free course system with certificates.
বড় স্বপ্নThe big dream
লক্ষ্য একটাই: বাংলাদেশের ডিজিটাল স্কিল শেখার সবচেয়ে ভরসার ফ্রি প্ল্যাটফর্ম হওয়া, আর পুরো একটা প্রজন্মের ক্যারিয়ার বদলে দেওয়া।One goal: become Bangladesh's most trusted free platform for digital skills, and change an entire generation's careers.
তিনভাবে আপনি পাশে দাঁড়াতে পারেনThree ways you can stand with us
DLO-র লেসন ফ্রি, কিন্তু প্ল্যাটফর্ম চালাতে খরচ আছে: হোস্টিং, কনটেন্ট, সরঞ্জাম। সেই খরচ চলে ভলান্টিয়ার, ডোনেশন আর পার্টনারদের ভালোবাসায়।DLO's lessons are free, but running the platform costs money: hosting, content, equipment. Volunteers, donations and partners keep it alive.
ভলান্টিয়ার হোনVolunteer
কনটেন্ট বানানো, ভিডিও এডিট, কমিউনিটি সামলানো, অনুবাদ, ডিজাইন। যে কাজ পারেন, সেটাই যথেষ্ট।Content creation, video editing, community moderation, translation, design. Whatever you can do is enough.
যুক্ত হতে চাইI want to joinডোনেট করুনDonate
ডোনেশনের প্রতিটি টাকা যায় প্ল্যাটফর্ম চালানো আর নতুন লেসন বানানোর কাজে। অনলাইন ডোনেশন সিস্টেম শিগগিরই আসছে।Every taka goes into running the platform and making new lessons. An online donation system is coming soon.
যোগাযোগ করুনContact usপার্টনার হোনPartner with us
শিক্ষা নিয়ে কাজ করা দেশি-বিদেশি অর্গানাইজেশন, NGO বা কোম্পানি, একসাথে বড় কিছু করা সম্ভব।Local and international organizations, NGOs and companies working in education: if you support nonprofit learning initiatives, we would love to talk.
কথা বলিLet's talkগল্পের অংশ হোনBe part of the story
শিখুন, শেখান, অথবা পাশে দাঁড়ান।Learn, teach, or stand with us.
ফ্রি শেখা শুরু করুনStart Learning Free